shono
Advertisement
NEET Paper Leak Case

নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র! ‘শিক্ষার্থীরাই সর্বোচ্চ অগ্রাধিকার’, বললেন রিজিজু

নিট প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম থেকেই সরব বিরোধীরা। সেই সঙ্গে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টিও (সিজেপি)। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানান তারা। নিট কাণ্ডের প্রতিবাদে সোমবার সংসদ অভিযান করে সিজেপি, যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী।
Published By: Subhodeep MullickPosted: 01:38 PM Jul 22, 2026Updated: 02:56 PM Jul 22, 2026

নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র। বুধবার এমনটাই ঘোষণা করলেন সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। পাশাপাশি, তিনি জানালেন, শিক্ষার্থীরাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

Advertisement

নিট প্রশ্ন ফাঁস (NEET Paper Leak Case) নিয়ে প্রথম থেকেই সরব বিরোধীরা। সেই সঙ্গে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টিও (সিজেপি)। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানান তারা। নিট কাণ্ডের প্রতিবাদে সোমবার সংসদ অভিযান করে সিজেপি, যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী বাসভবনের অদূরে ধরনায় বসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেস নেতাকর্মীরা। যোগ দেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবও। যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁদের সেখান থেকে তুলে দেয় দিল্লি পুলিশ। কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয় দিল্লি।

ধরনা চলাকালীন রাহুলদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তখনই তিনি নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দেন। কিন্তু তা সত্ত্বেও রাহুল ধরনা তুলে নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ক্রমাগত তিনি তাঁর দাবিদাওয়া বদল করতে থাকেন বলেও অভিযোগ করেছেন জিতেন্দ্র। এই পরিস্থিতিতে বুধবার রিজিজু ঘোষণা করলেন, নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনায় রাজি নরেন্দ্র মোদি সরকার। সরকারের একটি সূত্রের খবর, বিরোধীরা চাইলে বৃহস্পতিবার থেকেই এই আলোচনা শুরু হতে পারে। 

রিজুজু বলেন, "আলোচনার সময় বিরোধীরা তাদের বক্তব্য তুলে ধরতে পারে। তাদের কেউ বাধা দেবে না। কিন্তু আলোচনা আগেই যদি শর্তের পাহাড় তুলে ধরা হয়, তাহলে এর অর্থ হল - আপনারা আসলে আলোচনা চান না। আমরা খোলা মনেই জানিয়েছে যে, নিট প্রশ্ন ফাঁস নিয়ে আমরা আলোচনায় প্রস্তুত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement