Advertisement
ভুলেও কাটবেন না চুল-নখ! হোলিকা দহনে এই কাজগুলো একদম নয়
ভুলেও পাশ্চাত্যের পোশাক পরে অংশ নেবেন না পবিত্র হোলিকা দহনে।
মঙ্গলবার দোলযাত্রা, বুধবার হোলি। স্বাভাবিকভাবেই তা নিয়ে উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। ইতিমধ্যেই বাজার ছেয়ে গিয়েছে নানারকমের রঙে। হোলির আগে সর্বত্র পালন করা হয় হোলিকা দহন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর দেশজুড়ে হোলিকা দহন পালন করা হবে ৩ মার্চ। তবে বাংলায় নেড়া পোড়া হবে ২ তারিখ সোমবার। তবে এই নেড়া পোড়ার ক্ষেত্রে কয়েকটি নিয়ম পালন করা অত্যন্ত প্রয়োজন। সামান্য ভুলেও ঘটতে পারে বিপত্তি। চলুন আজ জেনে নেওয়া যাক কী করবেন আর কী করবেন না।
হোলিকা দহনের জন্য একটি নির্দিষ্ট সময় থাকে। পুজো হয় রাধা-কৃষ্ণের। পঞ্জিকা মেনে সঠিক সময়েই তা করতে হবে। অন্যথায় পূরণ হবে না কোনও প্রার্থনাই।
সময়ের সঙ্গে সঙ্গে পোশাকেও এসেছে পাশ্চাত্যের ছোঁয়া। কিন্তু নেড়া পোড়ায় অংশ নিতে মানতে হবে কিছু নিয়ম। প্রথমে স্নান সেরে নিন। তারপর ধোয়া পোশাক পরুন। অবশ্যই ঐতিহ্যবাহী পোশাক পরতে হবে।
পবিত্র রীতি পালনের সময় আগুনে ধান ও নারকেল উৎসর্গ করুন। সব নেতিবাচর শক্তিকে দূরে সরাতে আগুনের চারপাশে ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরতে হবে। যা শান্তি ও সৌভাগ্য ডেকে আনবে।
এই সময়টায় কোনও নেতিবাচক কথা বলবেন না। কারও সঙ্গে অশান্তিতে জড়াবেন না। আমিষ খাবার খাবেন না। ইতিবাচক ভাবুন। কারও ক্ষতি করার কথা মাথাতেও আনবেন না।
Published By: Tiyasha SarkarPosted: 05:16 PM Mar 01, 2026Updated: 05:34 PM Mar 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
