shono
Advertisement

Breaking News

মাতৃ দিবসে ফের নেটিজেনদের নজর কাড়ল শেহবাগের টুইট

জানেন কী লিখেছেন তিনি? The post মাতৃ দিবসে ফের নেটিজেনদের নজর কাড়ল শেহবাগের টুইট appeared first on Sangbad Pratidin.
Posted: 05:31 PM May 14, 2017Updated: 12:02 PM May 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা৷ এক অক্ষরেই যেন অনেক কিছু বোঝানো হয়ে যায়৷ সন্তানের জীবনে মায়ের ভূমিকা ঠিক কতটা, তা শব্দে ব্যক্ত করা কঠিন৷ আদর-ভালবাসা দিয়ে যেমন সন্তানকে বড় করে তোলেন মা, তেমন কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করার অনুপ্রেরণা ও শক্তিও জোগান সেই মহীয়সী নারীই৷ তাই রবিবার বিশ্ব মাতৃত্ব দিবসে নিজেদের মায়েদের সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা৷

Advertisement

“গোটা বিশ্বের কাছে তোমার পরিচয় যে তুমি আমার মা৷ আর আমার কাছে তুমিই আমার গোটা বিশ্ব৷” রজনী তেণ্ডুলকরকে এভাবেই মাতৃত্ব দিবসে শ্রদ্ধা জানালেন ছেলে শচীন তেণ্ডুলকর৷


চলতি আইপিএল-এর ব্যস্ততার মধ্যেও নিজেদের মায়েদের বিভিন্নভাবে সম্মান জানিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা৷ এই যেমন ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন৷ এদিনের ভিডিওটি সব মায়েদেরই উৎসর্গ করেছেন তিনি৷ মা নিজের সন্তানের জন্য কতটা চিন্তা করেন, কতটা সন্তানকে চোখে হারান, সে কথাই বোঝাতে চেয়েছেন বিরাট৷ নারীদিবসেও মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ক্যাপ্টেন কোহলি৷ জানিয়ে ছিলেন, তাঁর জীবনে সবচেয়ে শক্তিশালী নারীর মধ্যে একজন তাঁর মা৷ অন্যজন অনুষ্কা শর্মা৷ হরভজন সিংও মায়ের প্রতি আরও একবার কৃতজ্ঞতা স্বীকার করেছেন এই বিশেষ দিনে৷

This one’s for the mums. #HappyMothersDay

A post shared by Virat Kohli (@virat.kohli) on

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে থাকা তরুণ তুর্কি ঋশভ পন্থও মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং সমর্থন৷” এছাড়াও যুবরাজ সিং, শিখর ধাওয়ানরাও নিজেদের মাকে ছবি ও মেসেজের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন৷

#happymothersday

A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on

তবে সোশ্যাল মিডিয়ায় মাকে সম্মান জানানোর কায়দাতেও নিজের প্রাক্তন সতীর্থদের পিছনে ফেলে দিয়েছেন বীরেন্দ্র শেহবাগ৷ তিনি টুইট করেছেন, “আমি প্রথম দেখাতে প্রেমে পড়ায় বিশ্বাস করি৷ যেদিন প্রথম চোখ খুলেছিলাম, সেদিন থেকেই মাকে ভালবাসি৷”

[এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী বজরংকে শুভেচ্ছাবার্তা মোদির]

The post মাতৃ দিবসে ফের নেটিজেনদের নজর কাড়ল শেহবাগের টুইট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement