shono
Advertisement
WhatsApp

হোয়াটসঅ্যাপ কলে প্রিয়জনের সঙ্গে কথা বলতে গেলেই সমস্যা? নয়া এই ফিচারেই হবে সমাধান

নয়া এই ফিচারে গোপনীয়তা নিয়ে কোনও সমস্যা হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। কী জানাচ্ছে সংস্থা?
Published By: Tiyasha SarkarPosted: 01:14 PM Mar 20, 2026Updated: 01:14 PM Mar 20, 2026

এখন সকলে প্রায় সব কাজই সারেন হোয়াটসঅ্যাপে। এই মেসেজিং অ্যাপের কলিং ফিচার ব্যবহার করেন বহু মানুষ। সেখানে সমস্যা একটাই, তা হল নয়েস অর্থাৎ আশপাশের অবাঞ্চিত শব্দ। সেই সমস্যা সমাধানে এবার দারুণ ফিচার আনছে জুকারবার্গের অ্যাপ। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী এবার ভিডিও ও অডিও কলের নয়েজ ক্যানসেল নিয়ে কাজ করছে সংস্থা।

Advertisement

কীভাবে কাজ করবে এই ফিচার? জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ভিডিও ও অডিও কল রিভিস করলেই ফিল্টার কাজ করবে। যা অবাঞ্চিত যাবতীয় শব্দ অর্থাৎ রাস্তায় থাকলে গাড়ির আওয়াজ, হাওয়ার শব্দ, আশপাশের লোকজনের কথা-শব্দ মিউট করে দেবে। ফলে এবার দু'জনই স্পষ্টভাবে শুনতে পারবেন কথা।

ব্যাপারটা ঠিক কী? কীভাবে কাজ করবে এই ফিচার? জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ভিডিও ও অডিও কল রিসিভ করলেই ফিল্টার কাজ করবে। যা অবাঞ্চিত যাবতীয় শব্দ অর্থাৎ রাস্তায় থাকলে গাড়ির আওয়াজ, হাওয়ার শব্দ, আশপাশের লোকজনের কথা-শব্দ মিউট করে দেবে। ফলে এবার দু'জনই স্পষ্টভাবে শুনতে পারবেন কথা। অনেকসময় দেখা যায় নেটওয়ার্ক সমস্যা হলে হোয়াটসঅ্য়াপ কলই করেন অধিকাংশ। নতুন এই ফিচারে এই পরিস্থিতিতে অনেকটা সুবিধা হবে। আইফোনে ইতিমধ্যেই ভয়েস আইসোলেশন ফিচার রয়েছে, কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য সেরকম কোনও ফিচার নেই। ফলে হোয়াটসঅ্যাপের নতুন বিল্ট-ইন নয়েজ ক্যানসেলেশন ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। যদিও এই ফিচারটি কবে থেকে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। যেকোনও সময় বিটা টেস্টারদের জন্য চালু হয়ে যাবে এটি।

নয়া এই ফিচারে গোপনীয়তা নিয়ে কোনও সমস্যা হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু সংস্থার তরফে সাফ জানানো হয়েছে নতুন ভয়েস আইসোলেশন ফিচারটি ব্যবহারকারীদের গোপনীয়তার সাথে কোনওরকম আপস করবে না। এন্ড-টু-এন্ড এনক্রিপশন কাজ করবে এক্ষেত্রেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement