ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে একদল পর্যটক। বলিউড সিনেমার জনপ্রিয় ছাইয়া ছাইয়া গানে চলছে নাচ। ভিয়েতনামের জনপ্রিয় 'ট্রেন স্ট্রিটে' ভারতীয় পর্যটকদের নাচের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নিয়েছে। অভিযোগ উঠছে, সস্তার জনপ্রিয়তার পেতে ভারতীয়রা বিশ্বে ভারত সম্পর্কে ভুল ধারনা তৈরি করছেন।
সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন মুম্বইয়ের এক জুয়েলারি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা শ্বেতা জৈন। সম্প্রতি বন্ধুদের সঙ্গে ভিয়েতনামে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই হ্যানয়ের 'ট্রেন স্ট্রিটে' রেললাইনের উপর জনপ্রিয় বলিউড গান 'ছাইয়া ছাইয়া'য় নাচতে দেখা যায় তাঁদের। ভিডিও-র ক্যাপশনে লেখা, 'আপনি ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে গিয়ে যদি ছাইয়া ছাইয়া না করেন, তাহলে ট্রেন স্ট্রিটে গিয়ে কী বা হল?' ক্যাপশনে আরও লেখা, 'ফিল্মি হার্ট, গ্লোবাল স্ট্রিট'। উল্লেখ্য, ভিয়েতনামের সরু রেললাইন এবং এর দুই পাশে গড়ে ওঠা ক্যাফে ও ঘরবাড়ির জন্য এই ট্রেন স্ট্রিট পর্যটকদের কাছে বিপুল জনপ্রিয়।
একজন লিখেছেন, 'আশ্চর্যের কিছু নেই। কিন্তু ভিয়েতনাম এই ধরনের পর্যটককে নিজেদের দেশে চায় না।'
সোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সোশাল মিডিয়ায় একজন লিখেছেন, 'এই ধরনের আচরণ বিদেশে ভারতের ভাবমূর্তি খুন্ন করছে। পর্যটকদের উচিত ভ্রমণের মুহূর্ত উপভোগ করা। সোশাল মিডিয়াইয় কনটেন্ট বানানো নয়।' আর একজন লিখেছেন, 'আশ্চর্যের কিছু নেই। কিন্তু ভিয়েতনাম এই ধরনের পর্যটককে নিজেদের দেশে চায় না।' আর একজন লিখেছেন, 'আপনি যে ভারতীয় তা আপনি নিজেই বুঝিয়ে দিচ্ছেন। এঁরা পৃথিবীর সব জায়গায় গিয়ে নাচবে। ভারতের নাম খারাপ করবে। এবং এর খেসারত দিতে হবে সেই দেশে থাকা প্রকৃত পরিশ্রমী মানুষগুলোকে।'
তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ভিডিও সামনে এসেছে অন্য এক বিতর্কিত ঘটনার মাত্র একদিন পর। সম্প্রতি এক ভিয়েতনামের ভিয়েত এয়ারের একটি পার্ক করা বিমানের কাছে বিমানবন্দরের টারম্যাকে ভারতীয় পর্যটকদের একটি দলকে হঠাৎ করে গরবা নাচ করতে দেখা যায়। সোশাল মিডিয়ায় সেই বিতর্ক ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তারপর এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
