shono
Advertisement
United Kingdom

নিষিদ্ধ হোক বোরখা, প্রকাশ্যে নমাজেও আপত্তি, ব্রিটিশ সাংসদের মন্তব্যে বিতর্ক

'আমাদের চাকরি খাচ্ছে ভারতীয় ও পাকিস্তানিরা', ব্রিটিশ সাংসদের বর্ণবিদ্বেষী মন্তব্যে তুমুল বিতর্ক।
Published By: Kishore GhoshPosted: 01:31 PM May 29, 2026Updated: 03:40 PM May 29, 2026

গোটা পৃথিবীতে উগ্র জাতীয়তাবাদের তাণ্ডব চলছে। ভাঙছে বিশ্বগ্রামের ধারণা। এবার ব্রিটেনের নির্দল সাংসদ রুপার্ট লো ব্রিটেনে অভিবাসী ভারতীয় ও পাকিস্তানিদের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন। তাঁর মতে, ব্রিটিশদের চাকরি খাচ্ছে ভারতীয় ও পাকিস্তানিরা। পাশাপাশি তাঁরা ইংল্যান্ডের সাংস্কৃতি বদলে দিচ্ছে। তিনি ব্রিটেনে বোরখা নিষিদ্ধের দাবি তুলেছেন, প্রকাশ্য়ে নমাজেও আপত্তি করেছেন। উল্লেখ্য, লো সম্প্রতি 'ব্রিটেন পুনর্জাগরণ' নামের একটি জাতীয়বাদী রাজনৈতিক আন্দোলন শুরু করেছেন। ডানপন্থী রাজনীতিবিদ সাফ জানিয়েছেন, কেউ যদি তাঁকে বর্ণবিদ্বেষী বলে দেগে দেয়, তাতে কিছু এসে যায় না।

Advertisement

পূর্ব ইংল্যান্ডের গ্রেট ইয়ারমাউথ অঞ্চলের জনপ্রতিনিধি রুপার্ট লো। এক্স হ্যান্ডেলি তিনি লিখেছেন, "যে কাজ বেকার ব্রিটিশদের পাওয়ার কথা, সেই কাজের জন্য লক্ষ লক্ষ পাকিস্তানি ও ভারতীয়কে আমদানি করা উচিত বলে মনে করি না আমি। এই মন্তব্যের জন্য আমাকে যদি কেউ বর্ণবিদ্বেষী বলে, তাতে কিছু এসে যায় না।" তিনি আরও দাবি করেন, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কিছু অংশ "যেন বিদেশে পরিণত হয়ে উঠেছে"! তিনি "তৃতীয় বিশ্বের লক্ষ লক্ষ অদক্ষ ও স্বল্পদক্ষ অভিবাসীদের" দেশে প্রবেশের জন্য মূলধারার ব্রিটিশ রাজনৈতিক দলগুলি এবং অভিবাসন নীতিকে দোষী করেছেন।

একাধিক পোস্টে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন লো। লিখেছেন, ম্যানচেস্টারের এলাকাগুলো "ইসলামিক" হয়ে উঠছে। পুরনো অভিবাসন নীতি ইংল্যান্ডে বুকে এক ধরনের "উপনিবেশ" তৈরি করছে। ব্রিটিশ সাংসদের বিস্ফোরক বক্তব্য, ভারতীয় ও পাকিস্তানিদের জন্য ব্রিটিশ পরিবারগুলির পুরনো ব্যবসা লাটে উঠছে। নিজের দেশে বহু এলাকায় ইংল্য়ান্ডের মেয়েরা নিরাপদ নয়।

এইসঙ্গে বোরখা, শরিয়ত আইন, হালাল, প্রকাশ্যে নমাজ পরার সমালোচনা করেন লো। তিনি দাবি করেন, বোরখা, তুতো সম্পর্কের মধ্যে বিয়ে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা উচিত ব্রিটিশ সরকারের। পাশাপাশি শিখ সস্প্রদায়ের প্রকাশ্যে কৃপান নিয়ে ঘোরার উপরেও নিষেধাজ্ঞা চাপানোর আর্জি জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement