shono
Advertisement
US Iran Conflict

এবার ভারতমুখী বিমানে হামলা আমেরিকার! ইরানের বিমানবন্দরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

সোমবার ইরানের মাশাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে মার্কিন ফৌজ। সেই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ভারতমুখী একটি বিমানে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:00 AM Mar 31, 2026Updated: 01:33 PM Mar 31, 2026

যুদ্ধের মধ্যে এবার ভারতমুখী বিমানে হামলা আমেরিকার। জানা গিয়েছে, সোমবার ইরানের মাশাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে মার্কিন ফৌজ (US Iran Conflict)। সেই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ভারতমুখী একটি বিমানে। ইরান প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ওই বিমানটি ভারতে যাচ্ছিল মানবিক কারণে। ওষুধ এবং অন্যান্য কিছু ত্রাণ সামগ্রী নেওয়ার কথা ছিল বিমানটির।

Advertisement

একমাসেরও বেশি সময় ধরে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। সেই হামলায় ইরানজুড়ে হাহাকার পরিস্থিতি। এমনকি মেয়েদের স্কুলও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মার্কিন হামলায়। এহেন পরিস্থিতিতে ভারতের তরফে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ইরানের দিকে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে ইরানে। ভারতের এই পদক্ষেপে কৃতজ্ঞ হয়ে ধন্যবাদও জানিয়েছে ইরানের দূতাবাস। কিন্তু এবার মার্কিন হামলার কোপে পড়ল ভারতমুখী বিমান।

জানা গিয়েছে, মাশাদ বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল মাহান এয়ারের একটি বিমান। বুধবার সেটি ভারতে এসে পৌঁছনোর কথা ছিল। ভারত থেকে ওষুধ নিয়ে রেডক্রসের কাছে পৌঁছে দেওয়া হত। কিন্তু মার্কিন হামলা আছড়ে পড়েছে এই বিমানের উপর, এমনটাই খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। দিল্লি বিমানবন্দরে ওই বিমানটি নামার কথা ছিল। যদিও এই হামলা নিয়ে আমেরিকার তরফ থেকে কিছু বলা হয়নি। হামলার কোনও ছবি বা ভিডিও প্রকাশ্যেও আসেনি। তবে মানবিক সাহায্যের জন্য ব্যবহৃত বিমানে মার্কিন হামলা নিয়ে উঠছে নিন্দার ঝড়। 

উল্লেখ্য, যুদ্ধের সময় মানবিক সাহায্য দেওয়া 'বন্ধু' ভারতকে অভিনব উপায়ে ধন্যবাদ জানিয়েছিল ইরান। ইজরায়েল অভিমুখে ছোড়া ইরানের একটি ক্ষেপণাস্ত্রে লেখা ছিল, ‘ভারতের জনগণকে ধন্যবাদ’। যে সমস্ত দেশ তেহরানের পাশে দাঁড়িয়েছে, এভাবেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল ইরান। ভাইরাল ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, মিসাইলের গায়ে লেখা— ‘থ্যাঙ্ক ইউ পিপল অফ ইন্ডিয়া’ (ভারতের জনগণকে ধন্যবাদ)। একইভাবে জার্মানি, স্পেন এবং পাকিস্তানকে বন্ধুত্বের বার্তা দিয়েছে তেহরান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement