shono
Advertisement
Bengal SIR

রানিগঞ্জে এসআইআর আবহে আবর্জনার স্তূপে বহু ভোটার কার্ড! নিজেদের নাম দেখে অবাক স্থানীয়রা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় আবর্জনার স্তূপে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এসআইআর আবহে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড কোথা থেকে এল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
Published By: Kousik SinhaPosted: 10:16 AM Feb 26, 2026Updated: 11:59 AM Feb 26, 2026

সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। এর মধ্যেই বাংলায় চলছে এসআইআর। এর মধ্যেই আবর্জনার স্তূপে মিলল বহু ভোটার কার্ড। রানিগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হয়। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে আবর্জনার স্তূপে কীভাবে এবং কোথা থেকে গুচ্ছ গুচ্ছ এত ভোটার কার্ড এল তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই এক যুবকের দাবি, বাড়িতে ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাঁর কার্ড উদ্ধার হয়েছে ওই স্তূপে। প্রশ্ন উঠছে,  উদ্ধার হওয়া ভোটারকার্ডগুলি ভুয়ো? 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় আবর্জনার স্তূপে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এসআইআর আবহে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড কোথা থেকে এল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে ঘটনায় খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনে। এর মধ্যেই এক যুবক জানান, বাড়ি ফিরছিলাম, সেই সময় ভাই ফোন করে জানায় আমার ভোটার কার্ড নাকি আবর্জনায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে তিনি দেখেন সত্যিই তাঁর নামে ভোটার কার্ড পড়ে রয়েছে। যদিও ওই যুবকের দাবি, বাড়িতে তাঁর ভোটার কার্ড সুরক্ষিত অবস্থাতেই রয়েছে। এমনকী কাউকেই তিনি ভোটার কার্ড ব্যবহার করতেও দেননি বলে দাবি ওই যুবকের। 

তাহলে কীভাবে ওই ভোটার কার্ড সেখানে এল? উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি ভুয়ো? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার প্রাক্তন কাউন্সিলর আরিশ জালাল বলেন, ''এসআইআরের কাজ চলছে। এর মধ্যে ডাস্টবিনের মধ্যে এত ভোটার কার্ড কীভাবে এল তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।'' পুরো ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও দাবি ওই নেতার। বলে রাখা প্রয়োজন, এসআইআর চলাকালীন কখনও সল্টলেকের রাস্তায় আবার কখনও কল্যাণী হাইওয়ের ধারে জঙ্গলের স্তূপ থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement