shono
Advertisement

ছাদ চুঁইয়ে জল, দেওয়ালে ড্যাম্প? সাধারণ 'রুফ কোটিং' নয়, বাছুন এই বিশেষ প্রযুক্তি

মধ্যবিত্তের সারা জীবনের সঞ্চয়ে গড়া সাধের বাড়িটিকে রক্ষা করতে এখনই বাছুন সেরা 'রুফ কোটিং'। সেদিক থেকে বার্জার পেইন্টসের ‘রুফ কুল অ্যান্ড সিল’ প্রযুক্তি এখন গৃহস্থের বড় ভরসা।
Published By: Sulaya SinghaPosted: 06:33 PM May 20, 2026Updated: 06:37 PM May 20, 2026

ভ্যাপসা গরম। তার সঙ্গে মাঝেমধ্যেই কালবৈশাখী দাপট। খামখেয়ালি আবহাওয়া। এই গরম, তো এই বৃষ্টি! এই সময়ে নিজের বাড়ির ছাদকে ক্ষয়ক্ষতির থেকে রক্ষা করতে সচেতন হওয়া দরকার। ব্যাপারটা ঠিক কী? ধরুন খুব বৃষ্টি হলে আপনার বাড়ির ছাদ চুঁইয়ে মাঝেমধ্যে ফোঁটা ফোঁটা জল পড়ে। আপনি হয়তো ব্যাপারটাকে খুব একটা গ্রাহ্য করলেন না। 'থাক, যখন টাকা হবে তখন সারাই করব।' এমনটা ভাবলে কিন্তু মারাত্মক ভুল করছেন! আপনি যদি এখনই না সতর্ক হোন, তাহলে জ্যৈষ্ঠের রোদ আর বর্ষার জল আপনার সাধের বাড়িটির আয়ু একধাক্কায় কমিয়ে দেবে। শুধু ছাদ নয়, বাড়ির দেওয়ালে নোনা আর ড্যাম্প ধরবে সহজেই। কমবে কংক্রিটের হাড়-মজ্জার জোর। কাজেই, সাধু সাবধান! মধ্যবিত্তের সারা জীবনের সঞ্চয়ে গড়া সাধের বাড়িটিকে রক্ষা করতে এখনই বাছুন সেরা 'রুফ কোটিং'। সেদিক থেকে বার্জার পেইন্টসের ‘রুফ কুল অ্যান্ড সিল’ (Roof Kool & Seal) প্রযুক্তি এখন গৃহস্থের বড় ভরসা। শুধু ভরসা নয়, শেষ আশ্রয় বললেও বাড়িয়ে বলা হয় না।  

Advertisement

কেন বার্জারের ‘রুফ কুল অ্যান্ড সিল’?
সাধারণত পুরনো বা নতুন ছাদে ছোট ফাটল থাকলে বর্ষার জল চুঁইয়ে ভেতরে ঢোকে। এতে শুধু বাড়ির রঙের ক্ষতি হয় না, কাঠামোও দুর্বল হয়ে পড়ে। আবার সূর্যের অতিবেগুনি রশ্মি ছাদকে সরাসরি উত্তপ্ত করে তোলে। ফলে ঘরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। প্রথাগত ওয়াটারপ্রুফিং অনেক সময় এই দ্বিমুখী সমস্যার মোকাবিলা করতে পারে না।

বার্জার হোমশিল্ড রেঞ্জের এই প্রোডাক্টটি মূলত একটি ফাইবার রিইনফোর্সড লিকুইড মেমব্রেন। এটি তৈরি হয়েছে উন্নত পিইউ-অ্যাক্রাইলিক হাইব্রিড পলিমার দিয়ে। এর বিশেষত্ব হল এর ন্যানো-ফাইবার প্রযুক্তি। এটি ছাদে এমন একটি ইলাস্টোমেরিক আস্তরণ তৈরি করে, যা জলকে একবিন্দুও ভেতরে ঢুকতে দেয় না।

কী কী সুবিধা পাবেন?
১. জলরোধী সুরক্ষা: বর্ষার প্রবল বৃষ্টিতেও ছাদ দিয়ে জল পড়ার কোনও ভয় থাকে না। এটি একটি বিরামহীন জলরোধী আস্তরণ তৈরি করে।
২. তীব্র গরম থেকে মুক্তি: এই কোটিং সূর্যের তাপ প্রতিফলিত করে ছাদকে ঠান্ডা রাখে। ফলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমে আসে এবং এসি-র খরচও সাশ্রয় হয়।
৩. দীর্ঘস্থায়িত্ব: ফাইবারের উপস্থিতির কারণে এই আস্তরণ সহজে ফাটে না বা নষ্ট হয় না। এটি দীর্ঘ সময় বাড়ির দেওয়াল ও ছাদকে নতুনের মতো রাখে।
৪. সহজ প্রয়োগ: তরল অবস্থায় পাওয়া যায় বলে যেকোনও আকৃতির ছাদে এটি খুব সহজে ব্যবহার করা সম্ভব।

এই পরামর্শ মেনে চলুন
বাড়িকে ড্যাম্প ও গরম থেকে বাঁচাতে বর্ষা আসার আগেই ছাদের ‘রুফ কোটিং’ করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। বার্জার পেইন্টসের এই আধুনিক প্রযুক্তি একদিকে যেমন আপনার ঘরকে রাখবে খটখটে শুকনো, অন্যদিকে পকেটের খরচও বাঁচাবে অনেকটা। তাই আর দেরি না করে আজই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিশ্চিন্তে উপভোগ করুন বর্ষার মরশুম। আপনার প্রিয় বাড়ি থাকুক সুরক্ষিত ও শীতল।

বিস্তারিত পড়ুন:
https://www.bergerpaints.com/products/waterproofing/homeshield-roof-kool-and-seal

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement