ইনকাম ট্যাক্সের আওতায় যাঁরা পড়েন, তাঁদের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকা উচিত নতুন আয়কর আইন নিয়ে। বিস্তারিত জানালেন অরূপ দাশগুপ্ত (দুই পর্বের লেখার আজ প্রথম পর্ব)
নতুন ইনকাম ট্যাক্স আইনে (২০২৬) নতুনত্ব কী কী আছে?
ছয় দশকের বেশি পুরনো আয়কর আইন বদলে গেল। আয়কর আইনের নতুন ধারায় ব্যক্তিগত আয়করের Slab সংক্রান্ত কোনও পরিবর্তন নেই, কিন্তু বিবিধ ধারায় অনেক অদলবদল আছে।
নতুন আয়কর আইনের উদ্দেশ্য হল
১। আয়কর নিয়ম সরলীকরণ,
২। পদ্ধতিগত স্বচ্ছতা,
৩। অপেক্ষাকৃত কম আইনগত জটিলতা,
৪। ডিজিটাল পদ্ধতিকে প্রাধান্য দেওয়া।
বৃহৎ পরিবর্তন হল – বিগত বর্ষ এবং Assessment বর্ষ বলে কিছু থাকবে না। তার বদলে একক আয়কর বর্ষ (Single Tax Year) উল্লেখ হবে। এই পদ্ধতি অন্যান্য দেশের আয়কর পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পদ্ধতি জটিলতা কমাবে আশা করা যায়।
অন্যান্য পরিবর্তনগুলি হল –
–আয়কর অধিনিয়মের সংখ্যা কমানো হয়েছে।
–ভাষা সরলীকরণ করা হয়েছে।
–TDS ইত্যাদি একত্রিত করা হয়েছে।
Standard Deduction : ৭৫,০০০ টাকা
এখন থেকে আয়কর রিটার্ন পরবর্তী আর্থিক বছরের ৩১ শে জুলাই/ডিসেম্বরের পরিবর্তে ৩১ শে মার্চ পর্যন্ত দাখিল করা যাবে। এবং উৎসমূলে কেটে নেওয়া আয়কর নিয়ম অনুযায়ী ফেরত পাওয়া যাবে।
আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে আয়কর অধিনিয়মের অন্তর্গত যেসব ধারায় আয়কর ছাড় পাওয়া যেত যেমন ৮০সি (এলআইসি, পিপিএফ), ৮০ডি (স্বাস্থ্য বিমা), বাড়ি ভাড়া ইত্যাদি বাদ দেওয়া হয়েছে। তবে আয়কর হার কম হওয়ার জন্য সাধারণ মানুষের নতুন নিয়মে অসুবিধা হবে না।
মনে রাখবেন প্যান-আধার লিঙ্ক এখন একদম বাধ্যতামূলক।
* বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ৭ লাখ টাকা পর্যন্ত খরচের ক্ষেত্রে ৫% এবং ৭ লাখ টাকার উপরে ২০% কর দিতে হত যা এখন ২% কর দিতে হবে।
* যারা শেয়ার মার্কেটে নিয়মিত নিবেশ করে থাকেন, তাদের STT (Securities Transaction Tax) আগে ০.০২% হারে দিতে হত। এই হার এখন ০.০৫% হারে দিতে হবে।
* বাড়ি ভাড়া হেতু ছাড় নিতে গেলে, বাড়ির মালিকের সঙ্গে আপনার সম্পর্ক আয়কর দফতরকে জানাতে হবে যদি বাড়ি ভাড়ার পরিমাণ আর্থিক বছরে এক লাখ টাকার কম হয়।
* আপনার চাকরিদাতার থেকে আর্থিক লোন (Interest Free) ২০০০০ টাকা পর্যন্ত করমুক্ত ছিল যা এখন ২ লাখ টাকা পর্যন্ত করমুক্ত হয়েছে। অনেক সময় বিভিন্ন কেনাকাটার সময়ে (Transaction) আমাদের PAN No দিতে হয়। এই ক্ষেত্রেও বেশ কিছু ঊর্ধ্বগামী সংশোধন হয়েছে।
বেতন থেকে প্রাপ্ত সুবিধাগুলিতে আয়কর ছাড়-
সুবিধা
সন্তানের শিক্ষা খরচে ছাড়
পুরনো নিয়ম -
১,১০০ প্রতি মাসে, প্রতি সন্তান পিছু
নতুন নিয়ম -
৩,০০০টাকা প্রতি মাসে প্রতি সন্তান পিছু
ফলাফল - অধিকতম দুই সন্তানের ক্ষেত্রে
হোস্টেল সুবিধা
পুরনো নিয়ম -
৯,০০০ টাকা প্রতি মাসে প্রতি সন্তান পিছুু
নতুন নিয়ম - ৩,০০০ টাকা প্রতি মাসে
ফলাফল - ৩,৬০০ থেকে ১,০৮,০০০ টাকা
দৈনিক অফিস মিল
পুরনো নিয়ম - ৫০ টাকা প্রতি মিল
নতুন নিয়ম - ২০০ টাকা প্রতি মিল
ফলাফল - ৪ গুণ বৃদ্ধি
গিফট ভাউচার
পুরনো নিয়ম - ৫,০০০ টাকা প্রতি বছর
নতুন নিয়ম - ১৫,০০০ টাকা প্রতি বছর
ফলাফল - ১০,০০০ টাকা বৃদ্ধি
৫০% গৃহভাতা বৃহৎ শহরগুলি
পুরনো নিয়ম - দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা
নতুন নিয়ম - নতুন যুক্ত ব্যাঙ্গালোর, হায়দরাবাদ, পুণে, আহমেদাবাদ
অন্য দেশে চিকিৎসা
পুরনো নিয়ম- ২ লাখ টাকা পর্যন্ত ছাড়
নতুন নিয়ম- ৪ লাখ টাকা
(১ লাখ টাকা ক্ষেত্র বিশেষে) পর্যন্ত ছাড়
গাড়ি
১,৮০০/-+৯০০/- প্রতি মাসে
৭,০০০/+৩,০০০/- প্রতি মাসে
আয়কর ফর্মে পরিবর্তনগুলি মনে রাখবেন-
১) TDS ছাড় হেতু
পুরনো নিয়ম - 15G/15H
নতুন নিয়ম - F 121
২) কর্মী দ্বারা Savings ও HRA Deduction
পুরনো নিয়ম - F1288
নতুন নিয়ম - F 124
৩) TDS Certificate (Salary)
পুরনো নিয়ম - F16
নতুন নিয়ম - F 130
৪) বার্ষিক আয় বিবৃতি
পুরনো নিয়ম - F26AS
নতুন নিয়ম - F 126
৫) TDS Certificate (Non Salary)
পুরনো নিয়ম - F16A
নতুন নিয়ম - F 131
৬) PAN (NRI) আবেদনপত্র
পুরনো নিয়ম - F49AA
নতুন নিয়ম - F 95
৭) TCS Certificate
পুরনো নিয়ম - F27D
নতুন নিয়ম - F133
৮) TDS
পুরনো নিয়ম - F26Q
নতুন নিয়ম - F 140
শূন্য ব্যালান্স বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে ১লা এপ্রিল, ২০২৬ থেকে নিম্নলিখিত পরিবর্তনগুলি চালু হয়েছে–
১। ডেবিট কার্ড ফ্রিতে পাওয়া যাবে।
২। মোবাইল/ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্রি হবে।
৩। ২৫ পাতার চেক বই প্রতি বছর ফ্রি।
৪। নগদ টাকা উত্তোলন – প্রতি মাসে ৪ বার ফ্রি
৫। ডিজিটাল পেমেন্ট – ফ্রি।
এই সমস্ত পরিবর্তনগুলি আয়কর আইন, ২০২৫ এর ১ম এপ্রিল থেকে চালু হয়েছে। যদিও পুরনো আইন অনুযায়ী নতুন আইনে আয়কর ছাড় নেই। কিন্তু প্রচুর নতুন সুবিধা দেওয়া হয়েছে যেগুলো জানা আপনার বিশেষ দরকার।
(পরবর্তী অংশ দ্বিতীয় সংখ্যায়, পরের সপ্তাহে)
লেখক কর্পোরেট কনসালট্যান্ট
