Advertisement
ভরপেট খাওয়াই কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ নয়, বিশ্ব পোষ্য দিবসে জেনে নিন কোন উপসর্গ এড়ালেই বিপদ!
যদি কুকুর ভালো ভাবে খেয়ে নেয় অর্থাৎ খাবার শেষ করে, তাহলে ধরে নেওয়া হয় তার খাদ্যতালিকা একেবারে ঠিক আছে। কিন্তু সবসময় ব্যাপারটা কিন্তু তেমনটা হয় না।
বাড়ির পোষ্য নাড়ি ছেঁড়া সন্তানের সমান। প্রতিমূহূর্তে নজরদারির মধ্যে থাকে ওরা। সামান্য সর্দিতেও চিকিৎসকের কাছে ছোটেন অভিভাবকরা। কিন্তু সমস্যা লুকিয়ে থাকে অন্য জায়গায়। বেশিরভাগ পোষ্য অভিভাবক মনে করেন, যদি কুকুর ভালো ভাবে খেয়ে নেয় অর্থাৎ খাবার শেষ করে, তাহলে তার খাদ্যতালিকা একেবারে ঠিক আছে। কিন্তু সবসময় ব্যাপারটা কিন্তু তেমনটা হয় না। পুষ্টির সঙ্গে খিদের কিন্তু সম্পর্ক নেই।
একটি কুকুর প্রতিদিন যা খায়, তা আদৌ তার জন্য ঠিক কি না, তা বুঝিয়ে দেয় ত্বক, হজম, বিপাক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। আজ বিশ্ব পোষ্য দিবসে চলুন পোষ্য-অভিভাবকরা জেনে নিন কীভাবে বুঝবেন আপনার চারপেয়ে সন্তানের শুধুই পেট ভরছে নাকি পুষ্টিও পাচ্ছে।
সুস্থ কুকুরের পশম সাধারণত নরম ও চকচকে হয়। লোম যদি শুষ্ক, খসখসে হয়ে যায় বা স্বাভাবিকের চেয়ে বেশি ঝরে পড়তে শুরু করে, তখন বুঝতে হবে খাদ্যে কোনও কিছুর ঘাটতি হচ্ছে। ত্বক ও লোম সুস্থ রাখতে জন্য উচ্চ মানের প্রোটিন, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্কের মতো খনিজ পদার্থ প্রয়োজন। এই উপাদানগুলো সঠিক পরিমাণে না পেলে ত্বকের ধরণ বদলাতে শুরু করে।
পাতলা পায়খানা, ঘন ঘন গ্যাস বা অনিয়মিত মলত্যাগ ভুলেও সাধারণ ঘটনা বলে দেখবেন না। হজম, স্বাস্থ্য অনেকাংশে নির্ভর করে শরীর কতটা সহজে খাবার থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারছে তার উপর। যখন খাবারের উপাদানগুলো হজম করা কঠিন হয় বা সেগুলোর মধ্যে ভারসাম্য থাকে না, তখন পরিপাকতন্ত্রে সমস্যা তৈরি হয়।
অনেকক্ষেত্রেই দেখা যায় কুকুর হঠাৎ করে হাঁটার আগ্রহ হারিয়ে ফেলে, খেলতে চায় না। জোর করে বাইরে নিয়ে গেলেও অল্প সময়েই ক্লান্ত হয়ে পড়ে। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘুমায়, এর কারণও হতে পারে পুষ্টিগত সমস্যা। খাবারে পুষ্টির অভাব হলে ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে পোষ্য। অনেকেই বিষয়টাকে বয়সজনিত কারণে ভাবলেও তা কিন্তু নাও হতে পারে।
খাবারের পরিমাণে কোনও পরিবর্তন না করেও আচমকা দেখছেন পোষ্যের ওজন বেড়ে বা কমে গিয়েছে? মনে রাখবেন অতিরিক্ত নিম্নমানের শর্করা চর্বি জমার কারণ হতে পারে, অন্যদিকে অপর্যাপ্ত বা নিম্নমানের প্রোটিন পেশি ক্ষয়ের কারণ হতে পারে।
অনেকক্ষেত্রেই দেখা যায়, কুকুরের কানে বা ত্বকে ঘা তৈরি হয়। এর কারণ হতে পারে পুষ্টির অভাব। ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের অভাবে এই ধরনের সমস্যা তৈরি হয়। বারবার যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার পোষ্যের পুষ্টি প্রয়োজন।
অনেকসময় চারপেয়েদের ত্বক ও থাম্বপ্যাড লালচে হয়ে যায়, চুলকাতে থাকে। এর নেপথ্যেও থাকতে পারে পুষ্টির অভাব। এগুলো সাধারণত অ্যালার্জির লক্ষণ তবে এর পিছনে থাকতে পারে একাধিক কারণ। খাদ্যাভ্যাস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯৮৫ সালের ২৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্মগ্রহণ করেন মৌনী রায়। সাংস্কৃতিক আবহেই তাঁর বেড়ে ওঠা। তাঁর পিতামহ শেখর চন্দ্র রায় ছিলেন সুপরিচিত জাতীয় থিয়েটার শিল্পী। মা মুক্তি রায়ও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তবে মৌনীর বাবা অনিল রায় কোচবিহার জেলা পরিষদের অফিসে সুপারিনটেনডেন্ট পদে কর্মরত ছিলেন। ক্লাস টুয়েলভ অবধি কোচবিহারেই পড়াশোনা করেছেন। পরে দিল্লিতে চলে যান।
শৈশব থেকেই অভিনয়, নাচের প্রতি অনুরাগ। অভিনেত্রী মৌনী কিন্তু প্রশিক্ষিত একজন কত্থক নৃত্যশিল্পীও। তবে একই অঙ্গে বহু গুনসম্পন্না হলেও সিনেদুনিয়ায় এখন আর তাঁকে সেভাবে দেখা যায় না! কিন্তু সিনেমা-সিরিজে মুখ না দেখা গেলেও মৌনীকে নিয়ে অনুরাগীমহলে কিন্তু উন্মাদনার অন্ত নেই। এবার অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জনে ফিসফাস মায়ানগরীর টিনসেল টাউনে।
Published By: Tiyasha SarkarPosted: 06:48 PM Apr 11, 2026Updated: 07:25 PM Apr 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
