Advertisement
আল্লুর থেকে সাত গুণ পারিশ্রমিক কম দীপিকার, 'রাকা'র জন্য কত পেলেন রশ্মিকা?
হাইভোলটেডজ ছবির সেলেবদের পারিশ্রমিক নিয়ে ভক্তরা সবসময়ই উৎসুক। তাহলে জেনে নেওয়া যাক 'রাকা'-তে অভিনয়ের জন্য কোন তারকার পকেটে কত এল।
চলতি বছরের শেষে বা ২০২৭-এর গোড়াতে মুক্তি পাবে সায়েন্স ফিকশন মুভি 'রাকা'। মা হওয়ার পর এই ছবির হাত ধরে বড় পর্দায় গ্র্যান্ড কামব্যাক দীপিকা পাডুকোনের। বলরি ডিভা দীপিকা ছাড়াও 'রাকা'-তে অভিনয় করেছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। এক ছবিতে যখন তিন সুপারস্টার তখন দর্শকের মনে ছবি নিয়ে উন্মাদনার পারদ চড়বে সেটাই তো স্বাভাবিক।
হেভিওয়েট তিন তারকার উপস্থিতি যেখানে সিনেমার বাজেটও চর্চার কেন্দ্রে। জানা যাচ্ছে ছবির বাজেট প্রায় ৭০০ কোটি টাকা। তাহলে আল্লু, দীপিকা আর রশ্মিকার পারিশ্রমিক কত? হাইভোলটেডজ ছবির সেলেবদের পারিশ্রমিক নিয়ে ভক্তরা সবসময়ই উৎসুক। তাহলে জেনে নেওয়া যাক কোন তারকার পকেটে কত এল।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, অ্যাটলি পরিচালিত 'রাকা'-তে অভিনয়ে জন্য আল্লু অর্জুনের পারিশ্রমিক প্রায় ১৭৫ কোটি টাকা। দীপিকা পেয়েছেন আনুমানিক ২৫ কোটি আর রশ্মিকা মন্দানার মোট আয় পাঁচ থেকে সাত কোটি টাকা।
এই ছবির পারিশ্রমিক ঘিরে চর্চার কেন্দ্রে বলিউডের 'মস্তানি'। এই ছবিতে দীপিকার পারিশ্রমিক আল্লুর থেকে প্রায় সাত গুণ কম পারিশ্রমিক পাচ্ছেন। এক্ষেত্রে একটা বিষয় না বললেই নয়, দীপিকা কিন্তু, পারিশ্রমিক নিয়ে কখনও সমঝোতা করেন না। নারী-পুরুষের সমানধিকারের দাবিই করেছেন বরাবর। তারপরও কেন অভিনেতার তুলনায় কম পারিশ্রমিকে রাজি হলেন সেই বিষয়ে ইন্ডাস্ট্রির অন্দরে শুরু ফিসফাস।
শোনা গিয়েছিল দীপিকা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে অভিনয়ের কথা ছিল। তবে মাতৃত্বকালীন বিরতির পর তিনি কিছুটাসময় বিরতি চেয়েছিলেন। মেয়ে দুয়ার সঙ্গে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন দীপিকা। পরে সেই ছবি থেকে বাদ পড়েন দীপিকা এবং তাঁর পরিবর্তে যোগ দেন তৃপ্তি দিমরি। এরপরই 'জওয়ান' খ্যাত পরিচালকের সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর ঘরনি।
শীঘ্রই মুম্বইয়ে শুরু হওয়ার কথা 'রাকা'-র পরবর্তী ভাগের শুটিং। যত দূর জানা যাচ্ছে, পুরো বছর জুড়েই শুটিং চলবে এবং ২০২৬ -এর শেষে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, 'রাকা'-র করিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করতে পারেন জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর।
প্রসঙ্গত, 'রাকা'-র নির্মাতারা গত বছর অর্থাৎ ২০২৫-এ একটি ভিডিওর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দীপিকাকে স্বাগত জানিয়েছিলেন। ঠিক তার কয়েকদিন আগে থেকেই সন্দীপ রেড্ডি ভঙ্গার সঙ্গে ‘স্পিরিট’-এ কাজের প্রস্তাব নিয়ে দীপিকার সঙ্গে বিবাদ চরমে পৌঁছায়। পরিচালক অভিযোগ করেছিলেন, দীপিকা আট ঘণ্টার বেশি কাজে নারাজ। এই বিষয়টিকে সামনে রেখে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি। শাহরুখ, অজয়ের মতো ইন্ডাস্ট্রির বহু সেলেব তাঁকে সমর্থন করলেও অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন।
দীপিকার সঙ্গে মোটেই সহমত পোষণ করেননি দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানা। তিনি বারো থেকে চোদ্দ ঘণ্টা কাজেও সম্মতি জানিয়েছিলেন। সেই রশ্মিকাই 'রাকা'-তে দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
Published By: Kasturi KunduPosted: 05:46 PM Apr 10, 2026Updated: 05:46 PM Apr 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
