Advertisement
কেনাকাটার মহোৎসব, কম বাজেটে সেরা ট্রেন্ডি কালেকশন, চৈত্র সেলে নজর কাড়ছে M Baazar
দোরগোড়ায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। আর তার আগেই চৈত্র মানে বাঙালির কেনাকাটার মহোৎসব। এই মরশুমে মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে বড় ধামাকা নিয়ে এল নামী ফ্যাশন রিটেইল চেন M Baazar।
দোরগোড়ায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। আর তার আগেই চৈত্র মানে বাঙালির কেনাকাটার মহোৎসব। এই মরশুমে মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে বড় ধামাকা নিয়ে এল নামী ফ্যাশন রিটেইল চেন M Baazar।
বর্তমানে ভারতের ৯টি রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে M Baazar-এর ২২৫টিরও বেশি স্টোর। সেই সমস্ত স্টোরে এখন শুরু হয়েছে জমজমাট চৈত্র সেল।
স্টোরগুলিতে পা রাখলেই চোখে পড়ছে উপচে পড়া ভিড়। ডিসকাউন্টও বেশ নজরকাড়া। মেনসওয়্যার, ওমেনসওয়্যার এবং কিডসওয়্যারের উপর পাওয়া যাবে ৫০ শতাংশ পর্যন্ত বিপুল ছাড়। বাদ যাচ্ছে না ফ্যাশন অ্যাকসেসরিজও।
মূলত উৎসবের মেজাজকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে প্রতিটি বিভাগ। পুরুষদের জন্য রয়েছে রকমারি শার্ট এবং ডেনিমের সংগ্রহ। শিশুদের পোশাকেও রয়েছে ভিন্ন রঙের বৈচিত্র্য। আধুনিক ফ্যাশনের সঙ্গে কম খরচের এই মেলবন্ধনই এখন ক্রেতাদের মূল আকর্ষণ।
চৈত্র মানেই বাঙালি সাজে বাঙালিয়ানা। আর বৈশাখের সকালে নতুন পাঞ্জাবি বা শাড়ি ছাড়া উৎসব ঠিক জমে না। সেই চাহিদার কথা মাথায় রেখেই M Baazar এবার নিয়ে এসেছে তাদের বিশেষ ‘এথনিক কালেকশন’।
উৎসবের মেজাজের সঙ্গে মেলবন্ধন রেখে তৈরি এই সংগ্রহে রয়েছে ট্র্যাডিশনাল এবং ফিউশন পোশাকের বিপুল সম্ভার। মেয়েদের জন্য হালকা কারুকাজের কুর্তি থেকে শুরু করে লিনেন বা সুতির কাজ করা শাড়ি— সব মিলিয়ে এক এলাহি আয়োজন। ছেলেদের পাঞ্জাবিতেও রয়েছে আধুনিকতা।
Published By: Buddhadeb HalderPosted: 12:54 PM Apr 10, 2026Updated: 03:42 PM Apr 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
