shono
Advertisement

শৌচালয়ে পড়ে অঘটন, বাংলাদেশ থেকে ভারতে এসে মৃত্যু মহিলার

বহু বছর পর আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অঘটন।
Posted: 11:24 AM Jan 02, 2024Updated: 11:24 AM Jan 02, 2024

অতুলচন্দ্র নাগ, ডোমকল: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে তার আর বাড়ি ফেরা হল না। ভারতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু বাংলাদেশি এক মহিলার। মুর্শিদাবাদের রানিনগরের মোহনগঞ্জ বাহারপাড়ায় নেমেছে শোকের ছায়া।

Advertisement

মৃত বছর ছেচল্লিশের টুলুওয়ারা বিবি, বাংলাদেশের রাজশাহীর উজিরপুকুর করকরি হাটের বাসিন্দা। মাসদেড়েক আগে ওই মহিলা স্বামীর সঙ্গে রানিনগরের বাহারপাড়া এলাকায় তাঁর মামাতো ভাই পালু বাহারের বাড়িতে বেড়াতে আসেন। কয়েকদিন পর তাঁর স্বামী বাংলাদেশে ফিরে গিয়েছেন। সোমবার সন্ধ্যায় তাঁর মামাতো ভাইয়ের বাড়িতে যান। সেখান থেকে ফিরে শৌচালয়ে ঢোকেন। তিনি পড়ে যান। অসুস্থ হয়ে পড়েন।

[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে এই শিল্পীর রামলালার, জানাল ট্রাস্ট]

মৃতার আত্মীয়া লালমন বিবি জানান, “আমার মাসি আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে রানিনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে রাস্তাতেই প্রাণ হারান তিনি।” হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

দেহ কী করে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে তা নিয়ে দুশ্চিন্তায় মৃতের আত্মীয়রা। চিন্তায় পড়েছেন। ইতিমধ্যেই বাংলাদেশে জানানো হয়েছে মৃত্যু সংবাদ। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলার কাছে বৈধ পাসপোর্ট ছিল। তাই দেহ ফেরতের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে।

[আরও পড়ুন: মশারি খাটিয়ে ভোরের ট্রেনে যাত্রা! কড়া ব্যবস্থা নেবে রেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement