shono
Advertisement

‘কল্পতরু’ রেল, বছরের শুরুতে উত্তরবঙ্গগামী নতুন ট্রেন পেল বাংলা

শিয়ালদহ থেকে মিলবে এই ট্রেনের পরিষেবা।
Posted: 09:03 PM Jan 01, 2024Updated: 09:24 PM Jan 01, 2024

রাজা দাস, বালুরঘাট: বছর শেষে দেশের মধ্যে প্রথম অমৃত ভারত এক্সপ্রেস পেয়েছে বাংলা। নতুন বছরের গোড়াতেই ফের প্রাপ্তি। আরও একটি ট্রেনের উদ্বোধন। যাত্রা শুরু বালুরঘাট-শিয়ালদহ সরাসরি ট্রেন পরিষেবা। ভারচুয়ালি সোমবার নয়া ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেন উদ্বোধনের সময় বালুরঘাট স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর-পূর্ব রেলের ডিআরএম সুরেন্দ্র কুমার-সহ অন্যান্যরা। উদ্বোধন হলেও এই ট্রেনের নাম এখনও ঘোষণা করেনি রেল।

Advertisement

গত ৮ ডিসেম্বর বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত নয়া ট্রেন চালুর বিজ্ঞপ্তি জারি করে রেল। প্রতিদিন বালুরঘাট-শিয়ালদহ লাইনে ট্রেনটি চলবে। বালুরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ছেড়ে শিয়ালদহ স্টেশনে ঢুকবে ভোর ৪টে ২০ মিনিট নাগাদ। আবার শিয়ালদহ স্টেশন থেকে রাত ১০টা ৩০মিনিট নাগাদ ছেড়ে এই ট্রেনটি বালুরঘাট পৌঁছবে সকাল সাড়ে আটটায়।

[আরও পড়ুন: রাজ চক্রবর্তীর ‘বাবলি’তে আবির-শুভশ্রী জুটি, বছরের শুরুতেই চমক দিলেন পরিচালক]

ট্রেন উদ্বোধনের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বাংলার ৯৮টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করার ভাবনাচিন্তা রয়েছে রেলের। তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের ২৬টি। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বালুরঘাট থেকে শিয়ালদহ সরাসরি ট্রেনের দাবি ছিল। সেই দাবি অবশেষে পূরণ হল। অমৃত ভারত প্রকল্পের আওতায় বালুরঘাট স্টেশন আন্তর্জাতিক মানের হচ্ছে। এর পর জেলার অনান্য গুরুত্বপূর্ণ স্টেশন অমৃত ভারত প্রকল্পর আওতায় আনব।”

এদিকে, এই ট্রেনটির নাম কী হবে তা নিয়ে বিতর্ক তুঙ্গে। এই ট্রেন চালুর আগে থেকে এলাকাভিত্তিক মতবিরোধ দেখা দিয়েছে। দক্ষিণ দিনাজপুরের প্রতিটি প্রান্তের বাসিন্দারা চান এই ট্রেনটির নামকরণ করা হোক নিজেদের এলাকাভিত্তিক। তা নিয়ে সরাসরি তরজা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই স্থানীয় সাংসদ, রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

[আরও পড়ুন: নিহত পুলওয়ামা হামলার চক্রী মাসুদ আজহার! ভাইরাল গাড়িতে বিস্ফোরণের ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার