shono
Advertisement
Purulia

বিপদে পড়লে এক ফোনেই হোক ভরসা! যোগাযোগ নম্বর বিলি করছে পুরুলিয়া পুলিশ

আপাতত জরুরি যোগাযোগ নম্বর সম্বলিত ওই তথ্যপত্র বিভিন্ন থানার পুলিশদেরকে হাটে-বাজারে রাস্তায়, এমনকি ঘরে ঘরে গিয়েও বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
Published By: Kousik SinhaPosted: 02:32 PM Jun 14, 2026Updated: 02:32 PM Jun 14, 2026

বিপদে পড়েছেন? কাকে ফোন করবেন বুঝতে পারছেন না? বন্ধু, আত্মীয়-স্বজন, পরিবারকে ফোন করলে সুরাহা কতটা মিলবে অনিশ্চিত! তাই সমাজ বন্ধু পুলিশ-ই ভরসা। পুরুলিয়ার নতুন পুলিশ সুপার কুমার সন্নী রাজ-র উদ্যোগে জেলা জুড়ে শুরু হল জরুরি যোগাযোগ নম্বর সম্বলিত তথ্যপত্র বিতরণ। শনিবার থেকে শুরু হওয়া এই জনসচেতনতামূলক কর্মসূচিতে স্থানীয় থানার নম্বর, সেই সঙ্গে সংশ্লিষ্ট থানার ওসির সরাসরি সিইউজি যোগাযোগ নম্বর এবং জেলা পুলিশের কন্ট্রোল নম্বরও থাকছে ওই তথ্য পত্রে। এই জনসচেতনতামূলক কর্মসূচির প্রধান উদ্দেশ্যই হল, মানুষ বিপদে পড়লে তৎক্ষণাৎ যাতে পুলিশি সহায়তা পেতে পারেন।

Advertisement

পালা বদলের পুরুলিয়ায় নতুন পুলিশ সুপারের কড়া নির্দেশ, প্রত্যেকটি ফোন ধরতে হবে। শুনতে হবে অভিযোগও। তৎক্ষণাৎ সেই ফোন না ধরা গেলেও সময়মতো পরে ফোন করে জেনে নিতে হবে যোগাযোগ করার কারণ কি?

আম জনতার হাতে পুলিশের জরুরি ফোন নম্বর তো মিলছে। কিন্তু সেই ফোনে সাড়া পাবেন তো? তৃণমূলের জমানায় এই জেলায় বহু ওসি-আইসি তাদের সিইউজি নম্বরে জরুরি ফোন এলেও রিসিভ করতেন না বলে অভিযোগ। পালা বদলের পুরুলিয়ায় নতুন পুলিশ সুপারের কড়া নির্দেশ, প্রত্যেকটি ফোন ধরতে হবে। শুনতে হবে অভিযোগও। তৎক্ষণাৎ সেই ফোন না ধরা গেলেও সময়মতো পরে ফোন করে জেনে নিতে হবে যোগাযোগ করার কারণ কি? এইভাবেই সহজে এক কলে যাতে ভরসার জায়গা হয়ে ওঠে পুরুলিয়া পুলিশ, সেই বার্তা দিয়েছেন নতুন পুলিশ সুপার।

আর তাই আপাতত জরুরি যোগাযোগ নম্বর সম্বলিত ওই তথ্যপত্র বিভিন্ন থানার পুলিশদেরকে হাটে-বাজারে রাস্তায়, এমনকি ঘরে ঘরে গিয়েও বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল নম্বর সম্বলিত এই তথ্যপত্র বিলিতে রীতিমতো বুঝিয়ে দেওয়া হচ্ছে কোনটি থানার নম্বর? কোন নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট থানার ওসি-আইসি কে পাওয়া যাবে? কোথায় ফোন করলে একেবারে পুরুলিয়া জেলা পুলিশের কন্ট্রোলরুমে দেওয়া যাবে খবর। এক ফোনেই যাতে বিপদে পড়া মানুষের মুশকিল আসান হয়ে ওঠে পুরুলিয়া জেলা পুলিশ। সেটাই চাইছেন নতুন পুলিশ সুপার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement